সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে আধুনিক মেয়েরা যৌনতার প্রতি আগ্রহ হারাচ্ছে

news-image

অনলাইন ডেস্ক : অতিরিক্ত মানসিক চাপ নারীদের শারীরিক সম্পর্ককে আরো কষ্টদায়ক করে তোলে। আধুনিক যুগের প্রতিযোগিতার সাথে তাল মিলাতে গিয়ে প্রায় অনেক নারীকেই মানসিক বিষণ্ণতা এবং চাপের মধ্যে থাকতে হয়। যার সরাসরি প্রভাব নারীদের ব্যক্তিগত যৌন জীবনের উপরেও পড়ে। ফলাফল স্বরূপ সেই নারীরা তাদের শারীরিক সম্পর্ক স্থাপনে বেশ অনাগ্রহ দেখাতে শুরু করেন।

শুধু তাই না, মানসিক চাপের ফলে নারীদের নানা রকম স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেয়। যেমন ধরুন পেটে ব্যথা, তলপেটে ব্যথা, শরীরের বিভিন্ন জয়েন্টের সমস্যা সহ আরো নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দেয় সেই নারীদের। সম্প্রতি এক গবেষণায় এমনটিই জানা যায়। এমনকি নারীদের যৌনাঙ্গের পেশীতেও দেখা দেয় নানা রকম সমস্যা। আর তাই যখন তারা সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন, ঠিক তখনই তাদের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়।

গবেষণা মতে, অতিরিক্ত মানসিক চাপের নারীরা, যখনই কোন যৌন সম্পর্কে স্থাপন করতে যায়, তখন তাদের যৌনাঙ্গ শক্ত হয়ে সংকুচিত হয়ে আসে। যার ফলে তাদেরকে প্রচণ্ড ব্যথা নিয়ে একটি অসস্তিকর শারীরিক সম্পর্কে লিপ্ত হতে হয়। কেটি মান একজন নারী ফিজিওথেরাপি বিশেষজ্ঞ। তিনি এ সম্পর্কে দ্য সান অনলাইনকে বলেন, ‘ অনেক নারীই এখন তাদের এই অস্বস্তিকর শারীরিক সম্পর্ক এড়ানোর জন্য ফিজিওথেরাপির সাহায্য নিয়ে থাকেন। এতে করে তাদের যৌনাঙ্গের শক্ত হয়ে থাকা পেশি কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।’
সূত্র: ডেকান ক্রনিকল।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা