সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে বাংলাদেশিসহ প্রায় ১০০ শ্রমিক আটক

news-image

বৈধ কাগজ না থাকায় বাংলাদেশিসহ প্রায় ১০০ জন অভিবাসীকে আটক করেছে মালদ্বীপ পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজধানী মালের জিকরা মসজিদের রাস্তায় এ বিশেষ অভিযান চালানো হয় বলে জানা গেছে।

জানা গেছে, মালদ্বীপে প্রায় ১ লাখ ৩০ হাজার অভিবাসী শ্রমিক বসবাস করে। এর মধ্যে নথিভুক্ত নয় এমন ৬০ হাজার শ্রমিক রয়েছে যাদের অধিকাংশই বাংলাদেশি ও ভারতীয়। এরা নির্মাণ ও পর্যটন খাতে কাজ করছে।

বাংলাদেশি প্রবাসীরা জানান, আটক হওয়া অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রবাসী বাংলাদেশি শ্রমিক। তবে ঠিক কতজন রয়েছে বা তাদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। মালদ্বীপ অভিবাসন বিভাগের গণসংযোগ কর্মকর্তা হাসান খলিল বলেন, অবৈধ অভিবাসী গ্রেফতারে এ অভিযান মালদ্বীপ পুলিশ ও মালদ্বীপ অভিবাসন বিভাগ যৌথভাবে পরিচালনা করেছে।

তিনি বলেন, আমরা সাধারণত হটস্পট লক্ষ্য করে থাকি, যেখানে সাধারণত প্রবাসী কর্মীরা প্রতিদিন সকালে জড়ো হয়। এ অভিযানে মূলত যারা আইডি কার্ড দেখাতে পারছে না, যাদের আইডি কার্ড নেই ও যাদের আইডি কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের তল্লাশি করি।

উল্লেখ্য, গতবছর নভেম্বরে যৌনকর্মী পাচারের অভিযোগে তিন বাংলাদেশিকে দশ বছরের কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। ২০১৩ সালে পাশ হওয়া এ মানব পাচার আইনে এখন পর্যন্ত মালদ্বীপের কোন নাগরিক অভিযুক্ত হননি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা