,

বেসরকারি ৫ মেডিকেল কলেজে ভর্তি স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের পাঁচ বেসরকারি মেডিকেল কলেজে চলতি বছর এমবিবিএস কোর্সে (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। বেসরকারি মেডিকেল কলেজ স্থাপন ও পরিচালনা নীতিমালা ২০১১ (সংশোধিত) এর গুরুত্বপূর্ণ বিভিন্ন শর্ত না মানায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মেডিকেল কলেজগুলো হলো- রাজধানীর গুলশানের শাহাবুদ্দিন মেডিকেল কলেজ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আদ-দ্বীন বসুন্ধরা মেডিকেল কলেজ, খুলনা বয়রার আদ-দ্বীন আকিজ মেডিকেল কলেজ, উত্তরা আবদুল্লাহপুরের আইচি মেডিকেল কলেজ, মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার মেডিকেল কলেজ ও ধানমন্ডির নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ। এসব মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে ২৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের উপ-সচিব উম্মে কুলসুম স্বাক্ষরিত পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে কী কারণে কোন কোন মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি করা যাবে না তা উল্লেখ করেন।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে মেডিকেল কলেজ স্থাপন, অনুমোদন, স্থগিতাদেশ প্রত্যাহার, আসন বৃদ্ধি ও নবায়ন বৃদ্ধি সংক্রান্ত এক সভায় ওই সব মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি স্থগিতের সিদ্ধান্ত হয়।

বর্তমানে সরকারি ৩১টি, বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ৬৯টি। সরকারি ও বেসরকারি উভয় মিলিয়ে মোট আসন সংখ্যা ৯ হাজার ৫৬৮। তার মধ্যে সরকারি তিন হাজার ৩১৮ ও বেসরকারি ছয় হাজার ২৫০টি আসন।

আগামী ৬ অক্টোবর সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর ভর্তি পরীক্ষায় ৮২ হাজারেরও বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। মেধা তালিকার ভিত্তিতে উত্তীর্ণদের প্রথমে সরকারি মেডিকেল কলেজে আসন পূরণের পর বেসরকারিতে ভর্তি শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে