বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিবন্ধী শিশুকে ব্যঙ্গ করে নতুন ঝামেলায় স্টোকস (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : ঝামেলা ও বেন স্টোকস যেন একে অপরের পরিপূরক। নিত্যদিন নিজেকে ঝামেলার মধ্যে ফেলতে দারুণ সিদ্ধহস্ত এই ইংলিশ ক্রিকেটার। কিছুদিন আগে মারামারি করে দল থেকে বহিষ্কার হয়েছেন। আগামী অ্যাশেজ সিরিজেও স্টোকসের থাকাটা নিশ্চিত নয়। ইসিবি দারুণ ক্ষেপেছে এই অলরাউন্ডারের ওপর। এবার নতুন ঝামেলায় পড়লেন তিনি। ব্রিটিশ মডেল-অভিনেত্রী কেটি প্রাইসের প্রতিবন্ধী শিশু হার্ভেকে ব্যঙ্গ করেছেন স্টোকস। এই ঘটনায় দারুণভাবে সমালোচিত হয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। প্রাইস তো রীতিমতো ধুয়ে দিয়েছেন স্টোকসকে।

গতকাল শুক্রবার স্টোকসের একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, হার্ভেকে ব্যঙ্গ করছেন তিনি। হার্ভের মতো কথা বলেছেন এই ক্রিকেটার। হার্ভে চোখে দেখে না, এমনকি ভালোভাবে কথাও বলতে পারে না। এই ঘটনায় অনেকেই স্টোকসের সমালোচনা করেছেন।

স্টোকসের সবচেয়ে বড় সমালোচনা করেছেন কেটি প্রাইস। তিনি এমন আচরণকে অসভ্য ও ন্যক্কারজনক বলেছেন। স্টোকসের লজ্জা হওয়া উচিত বলেও মনে করেন এই অভিনেত্রী। কেটি প্রাইস আরো বলেন, ‘এটা অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। কোনো মা তাঁর সন্তানের প্রতি এই ধরনের আচরণ মেনে নেবে না। হার্ভেকে নিয়ে কোনো মজাই আমাকে আনন্দ দেয় না।’

এদিকে বেন স্টোকসের স্পন্সররাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। এরই মধ্যে তাঁর ব্যাট ও ক্রিকেট সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান নিউ ব্যালেন্স তাদের চুক্তি প্রত্যাহার করে নিয়েছে। এখান থেকে বছরে দুই লাখ পাউন্ড পেতেন ইংলিশ অলরাউন্ডার।

এ জাতীয় আরও খবর