,

পাণ্ডেকে সমর্থনের জন্য বিরাটের বন্দনায় ইরফান

news-image

স্পোর্টস ডেস্ক : বর্তমান ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পাণ্ডে। ব্যাটিং থেকে বোলিং প্রতিটি বিভাগেই দলকে ভরসা জুগিয়েছে এই তরুণ ক্রিকেটার।

ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবও নিজের থেকে এগিয়ে রেখেছেন হার্দিককে। জাতীয় দলে হার্দিককে সাহায্য করার জন্য এবার ভারত অধিনায়ক বিরাট কোহালির প্রশংসা করলেন ইরফান পাঠান।
শুক্রবার কোহালির প্রশংসা করে ইরফান বলেন, “এটা দেখে ভাল লাগছে যে ক্রিকেটাররা সাহায্য পাচ্ছে দল থেকে। শুধু হার্দিকই নয় যে কোনও ক্রিকেটারের জন্য অধিনায়কের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা কোহালি করছে। ”

এ দিন হার্দিকের পাশাপাশি কেদার যাদবকে সাহায্যের প্রসঙ্গও তুলে আনেন ৩২ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। তিনি বলেন, “কেদার ঘরোয়া ক্রিকটে বহু বছর ধরে ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স করছে। কিন্তু শুধু মাত্র কোহালির অধিনায়কত্বে ভারতীয় দলে সুযোগ পেয়েছে। ”

অন্য দিকে অধিনায়কের সমর্থন একজন খেলোয়াড়কে যে এক অন্য মাত্রায় নিয়ে যেতে পারে তাও এ দিন মনে করিয়ে দেন পাঠান। রোহিত শর্মার উদাহরণ টেনে তিনি বলেন, “ক্যারিয়ারের শুরুর দিকে ধোনি ভাই বহু ম্যাচে রোহিতের উপর ভরসা রেখেছে, যার ফলে আজ রোহিত একজন ম্যাচ উইনার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে