,

জেতা সম্ভব না হলেও ড্র করব : তাসকিন

news-image

স্পোর্টস ডেস্ক : পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসটা টেনে নিতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রানেই ফাফ ডু প্লেসিস ইনিংস ঘোষণা করেন। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৭ রানে হারায় তিন উইকেট। দুই ওপেনার লিটন দাস ও ইমরুল কায়েসের পাশাপাশি অধিনায়ক মুশফিক আউট হয়ে গেছেন।

প্রোটিয়াদের থেকে এখনো ৩৬৯ রানে পিছিয়ে মুশফিক বাহিনী। ফলোঅন এড়াতে এখনো প্রয়োজন ১৭০ রান। এ অবস্থায়ও জয় না হলেও ম্যাচ অন্তত ড্র করার আশা করছে বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসা দলের প্রতিনিধি তাসকিন আহমেদ এমনটিই জানালেন। তাসকিন বলেন, ‘হারার চিন্তা তো করছিই না। যদি জেতা সম্ভব না, আমরা ড্র করব ইনশাআল্লাহ।’

ব্যক্তিগত নয় এটা পুরো দলের মনোভাব উল্লেখ করে তাসকিন বলেন, ‘ফিল্ডিংয়ের পর ব্যাটিংয়ের সময় যতক্ষণ আমি ড্রেসিংরুমে ছিলাম, একবারের জন্যও শুনিনি বা আমরা ভাবিনি ফলোঅনের কথা। আমরা চিন্তা করছি, যত লম্বা ইনিংস খেলা যায়। যত বেশি রান করা যায়। লক্ষ্য থাকবে, লিড নেওয়ার। লিড নিতে না পারলেও কাছাকাছি যাওয়ার, যেন দ্বিতীয় ইনিংসে বোলারদের বোলিং করতে সুবিধা হয়।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে