,

হোয়াইটওয়াশ এড়াতে পারল না ক্যারিবীয়রা

news-image

স্পোর্টস ডেস্ক : জনি বেয়ারস্টোর দ্বিতীয় সেঞ্চুরিতে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটি ৯ উইকেটে হেরেছে ক্যারিবীয়রা। এই হারের ফলে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে (বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত) ইংলিশদের কাছে ধবলধোলাই হলো গেইল-স্যামুয়েলরা।

শুক্রবার রাতে প্রথমে ব্যাট করা সফরকারী উইন্ডিজ নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। জবাবে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৯ উইকেট আর ৭২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।

নিয়মরক্ষার ম্যাচে ইংলিশদের শুরুটা হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন ১৫৬ রান তোলেন। তবে সেঞ্চুরির ৪ রান দূরে থাকতে রয় সাজঘরে ফিরলেও ১১৪ বলে ১৭টি চারের সাহায্যে ১৪১ রান করা বেয়ারস্টো জয় নিয়েই মাঠ ছাড়েন। সঙ্গী হিসেবে ৪৬ রানে মাঠ ছাড়েন জো রুট।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শাহি হোপের ৭২ রান ও গেইল (৪০), সুনিল অ্যাম্ব্রিসদের (৩৮) ব্যাটে ভালো সংগ্রহ পায় ক্যারিবীয়রা। তবে মারলন স্যামুয়েলের ৬০ বলে ৩২ রানের ধীর গতির ব্যাটিংয়ের কারণে ৩০০ পেরোনো হয়নি সফরকারীদের।

ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি উইকেট পান লিয়াম প্ল্যাঙ্কেট। এছাড়া একটি করে উইকেট দখল করেন জ্যাক বল, টম কারান, আদিল রশিদ ও মঈন আলী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে