চুলের বৃদ্ধি ত্বরান্বিত করুন ৭ উপায়ে!
লাইফস্টাইল ডেস্ক :বাঙালি নারীদের চুল হলো অত্যন্ত প্রশংসনীয় একটি বিষয়। ঘন লম্বা কালো চুল কার না কাম্য বলুন? সুন্দর চুলের ব্যাপারটা এখন এমনই হয়ে দাঁড়িয়েছে যে কেউ যদি শখ করে বিভিন্ন স্টাইলে চুল কেটে থাকেন কিংবা সাজিয়ে থাকেন, তাকে হরেক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়- এমনই কেশপ্রীতি আমাদের বাঙ্গালিদের!
সে যাই হোক, চুলের প্রতি অনিন্দ্য ভালোবাসা থাকলেও আমাদের মধ্যে সকলেই কিন্তু ঘন কালো চুলের অধিকারী নই। হরমোন, প্রকৃতি, যত্ন অনেক কিছুর ওপর চুলের বৃদ্ধি এবং সৌন্দর্য নির্ভর করে। আজকের ফিচারে আপনাদের জানানো হবে কোন কোন উপায় অনুসরণ করলে চুল দ্রুত বড় হবে এবং চুলের গোড়া মজবুত হবে।
শুকনো স্ক্যাল্প ম্যাসাজ করুন
চুলের জন্য ম্যাসাজ করার চাইতে বড় বন্ধু আর হতে পারেনা। এতে করে মাথার তালুর রক্ত সঞ্চালনের গতি ত্বরান্বিত হয় এবং চুল যথেষ্ট পুষ্টি পায়। এজন্যে হাতে একটু সময় নিয়ে মাথার শুকনো তালুই আলতোভাবে ম্যাসাজ করুন। তাতে স্ক্যাল্প স্বাস্থ্যবান হবে এবং চুল দ্রুত লম্বা হবে।
ভেজা চুল ম্যাসাজ করুন
দিন শুরু করার একটি দারুণ উপায় হলো গোসলের সময় ভেজা চুল ম্যাসাজ করা। আঙ্গুলের ডগা দিয়ে আলতোভাবে ভেজা চুলে হাত বোলান। গলার পেছন থেকে শুরু করে মাথার মাঝখান পর্যন্ত যত্ন করে ম্যাসাজ করুন।
চুলের আগা ছেঁটে রাখুন
শখের লম্বা চুল কে কেটে ফেলতে চায় বলুন? কিন্তু আপনি যদি সত্যিই সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যবান চুলের অধিকারী হতে চান তবে আপনাকে মাঝে মাঝে চুলের আগা সুন্দর করে ছেঁটে ফেলতে হবে। প্রতি ছয়-আট সপ্তাহ পর পর স্প্লিট এন্ড থেকে রক্ষা পেতে চুল ছেঁটে ফেলুন। দারুণভাবে লম্বা হবে চুল।
ভিটামিন গ্রহণ করুন
চুলের বিশেষ যত্নের প্রয়োজন আছে। নিয়মিতভাবে এমন ভিটামিন গ্রহণ করুন যেখানে সঠিক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন বি আছে। এতে করে চুলের গোড়া শক্ত ও স্বাস্থ্যবান হয়ে উঠবে।
কন্ডিশনার ব্যবহার করুন
আপনি নিশ্চয়ই জানেন যে ভালো চুলের অধিকারী হতে হলে নিয়ম মতন কন্ডিশনার ব্যবহার করতে হবে? কিন্তু কেন? শ্যাম্পুর মতই চুল থেকে ধূলো-ময়লা ও তেল দূর করার জন্য এবং চুলকে ভেতর থেকে নরম ও কোমল করে তোলার জন্য কন্ডিশনারের প্রয়োজন হয়। তবে অবশ্যই চুলের ধরনের সঙ্গে মানানসই কন্ডিশনার ব্যবহার করবেন।
ঠাণ্ডা পানি দিয়ে চুল ধোবেন
এই টিপসের আপনার চুলের গল্পই বদলে দেবে। শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ফেলার পর ঠাণ্ডা পানি ব্যবহার করুন চুলে। এতে করে চুল ময়েশ্চার ধরে রাখবে এবং নমনীয় থাকবে। গরম পানি চুলে ব্যবহার করলে চুল খুব রুক্ষ ও শুষ্ক হয়ে যায় এবং ক্রমে দুর্বল হয়ে পড়ে।
প্রতিদিন চুলে তাপ ব্যবহার করবেন না
বাইরে বের হওয়ার সময় চুলে বিভিন্ন স্টাইল করতে ভালোবাসি আমরা। এর জন্য সাধের চুলে আয়রন, স্ট্রেইটনার, কার্লার সবকিছু ব্যবহার করি। কিন্তু এতে করে চুল কিন্তু ক্রমেই প্রাণ হারিয়ে ফেলে শুষ্ক ও নির্জীব হয়ে পড়ে। সুতরাং, এ ধরনের মেশিন যত কম ব্যবহার করা যায় ততই ভালো।
ছোট্ট কিন্তু সহজ এ টিপসগুলো মেনে চলুন এবং কিছুদিনের মধ্যেই সুন্দর ও স্বাস্থ্যবান চুলের অধিকারী হয়ে যান! শুভকামনা রইলো।











