,

স্টোকস-হেলস নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রিস্টলে মারামারির ঘটনায় দুই ক্রিকেটার বেন স্টোকস ও অ্যালেক্স হেলসকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

বৃহস্পতিবার ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না এই দুজন।

ব্রিস্টলে এক ব্যক্তিকে শারীরিক আঘাত করার অভিযোগে গত সোমবার সকালে স্টোকসকে গ্রেফতার করে পুলিশ। তাকে এক রাত থানা হাজতে আটকে রাখার পর তদন্ত সাপেক্ষে অভিযোগ গঠন ছাড়াই ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনায় তার সঙ্গে থাকা হেলস ও তাকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ওয়ানডের দল থেকে বাদ দেয় ইসিবি।

স্টোকসকে রেখেই অবশ্য বুধবার অ্যাশেজ সিরিজের দল ঘোষণা করে ইংল্যান্ড। সেদিন রাতেই ব্রিটিশ সংবাদ মাধ্যম ‘দ্য সান’ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ভিডিওতে স্টোকসকে দুই ব্যক্তিকে ঘুষি মারতে দেখা যায়। ওই ঘটনায় পুলিশ ও ইসিবির নিজস্ব তদন্ত চলছে।

ইসিবি বিবৃতিতে বলেছে, ‘দুজনের ব্যাপারে সিদ্ধান্ত ইসিবি ও ২৫ সেপ্টেম্বর ব্রিস্টলের ঘটনায় চলমান পুলিশি তদন্তের ওপর নির্ভর করবে। ইংল্যান্ড ক্রিকেটের ডিরেক্টর অ্যান্ড্রু স্ট্রাউস আজ ডিসিপ্লিনারি কমিটিকে এই দুজন ক্রিকেটারের প্রসঙ্গে আলোকপাত করবেন। আর এসব সিদ্ধান্তে ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভসের পূর্ণ সমর্থন রয়েছে। বুধবার রাতে এই ঘটনার ফুটেজ প্রথমবার দেখার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে