,

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন সাদেকা হালিম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। তিনি ৩০ সেপ্টেম্বর এ দায়িত্ব গ্রহণ করবেন। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

উপাচার্য জানান, গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন ডিন নির্বাচনের আগপর্যন্ত ভারপ্রাপ্ত ডিন অনধিক তিন মাস দায়িত্ব পালন করবেন।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এক সদস্য জানান, আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে নতুন ডিন নির্বাচন করা হবে। এ নির্বাচনের আগপর্যন্ত দায়িত্ব পালন করবেন অধ্যাপক সাদেকা হালিম।

সামাজিক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গত ৩০ জুন থেকে অবসর গ্রহণের প্রস্তুতিমূলক ছুটিতে যান। এর পর গত ২ জুলাই ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া। ঢাবি আদেশ, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী, সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাঁকে নিয়োগ দেন। তাঁর মেয়াদ শেষ হবে ২৯ সেপ্টেম্বর।

এদিকে ডিন নির্বাচন না করে নতুন করে ভারপ্রাপ্ত ডিন নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের ’৭৩-এর অধ্যাদেশ লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন অনুষদটির বর্তমান ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া।

তিনি বলেন, ‘আমাকে ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব দেয়া হয়েছিল। কিন্তু পরে নির্বাচন না দিয়েই নতুন ডিনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যেটিতে বিশ্ববিদ্যালয়ের ’৭৩-এর অধ্যাদেশ লঙ্ঘন করা হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে