,

ডিপজলের ‘দুলাভাই জিন্দাবাদ’র ট্রেলার প্রকাশ

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তি পাচ্ছে মনোয়ার হোসেন ডিপজলের নতুন সিনেমা ‘দুলাভাই জিন্দাবাদ’। সিনেমাটি পরিচালনা করেছেন বিশিষ্ট নির্মাতা মনতাজুর রহমান আকবর। আগামী মাসের ২০ তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি। সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

গতকাল মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। এ সিনেমার মাধ্যমে প্রায় দেড় বছর পর ডিপজলের নতুন কোনো সিনেমা মুক্তি পাচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী।

মনতাজুর রহমান আকবর বলেন, আমি বিশ্বাস করি সিনেমাটি দেখার জন্য দর্শক হলে আসবে। দর্শক সিনেমায় সুন্দর একটা গল্প দেখতে চায়। একটি সুন্দর গল্প এ সিনেমাটিতে রয়েছে। পাশাপাশি শিল্পীদের ভালো অভিনয় দর্শক দেখতে চায়। আমি মনে করি, মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম এরা সবাই নিজের অভিনয় যোগ্যতা দিয়ে দর্শকের মাঝে তাদের নিজের অবস্থান তৈরী করেছেন। এই সিনেমায় তারা প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছে। তাদের অভিনয় দর্শক হৃদয় ছুঁয়ে যাবে।

রাজেস ফিল্ম প্রযোজিত এই ছবিতে মনোয়ার হোসেন ডিপজল, মৌসুমী, বাপ্পী, মিম ছাড়াও অভিনয় করেছেন আহমেদ শরিফ, অমিত হাসান, দিলারা, অরুণা বিশ্বাস, নাদির খান, শবনম পারভীন, ইলিয়াস কোবরা, সুব্রত প্রমুখ।

https://youtu.be/iHVQ_GU-z-0?t=265

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে