,

ভারতের পরাজয়ে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : জাফর ইকবালের জোড়া গোলে সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিক ভুটানকে হারানোর পরও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বুধবার ভুটানের রাজধানী থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজেদের শেষ এবং গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিক দলকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।

একই মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে দেয় নেপাল। আর এর ফলে শিরোপা জিতে নেয় নেপাল। এর আগে ভুটানের সঙ্গে ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন জাফর ইকবাল। ম্যাচের ৮১তম মিনিটে গোল করে যুব টাইগারদের এগিয়ে দেন তিনি। তিন মিনিটের ব্যবধানে ম্যাচের ৮৪তম মিনিটে বাংলাদেশ দলের এই প্রতিভাবান তারকা ফের গোল করে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন দলকে।

এই জয়ের ফলে ৯ পয়েন্ট অর্জনের পরও চ্যাম্পিয়ন হতে পারেনি সফরকারী বাংলাদেশ। কারণ শেষ ম্যাচে ভারতকে হারিয়ে নেপালও অর্জন করেছে ৯ পয়েন্ট। কিন্তু হেড টু হেডের জটিল সমীকরণের ফাঁদে পড়ে নেপালের কাছেই শিরোপা ছেড়ে দিতে হয়েছে যুব টাইগারদের। কারণ টুর্নামেন্টের প্রথম ও দ্বিতীয় ম্যাচে ভারত ও মালদ্বীপকে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখা বাংলাদেশ দলের ছন্দ পতন ঘটেছে নেপালের বিপক্ষে ম্যাচে।

১০ জনের বাংলাদেশ তৃতীয় ম্যাচে ১-২ গোলে পরাজিত হয় হিমালয় কন্যা খ্যাত নেপালের কাছে। ফলে হেড টু হেডের বিচারে তারাই ঘরে তুলেছে অনূর্ধ্ব-১৮ যুব সাফ ফুটবলের শিরোপা। ম্যাচে যদি ভারতীয়রা জয় পেত তাহলে সমান পয়েন্ট থাকা স্বত্বেও একই সমীকরণের কারণে শিরোপা পেয়ে যেত বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে