,

আহত হয়েও রেকর্ড বইয়ে লুইস

news-image

স্পোর্টস ডেস্ক : যখন মনে হচ্ছিল এভিন লুইসের ডাবল সেঞ্চুরি হয়ে যাওয়া শুধু সময়ের ব্যাপার, তখনই কিনা পায়ে চোট পেয়ে মাঠ ছাড়লেন! জ্যাক বলের ইয়র্কারটা লেগ সাইডে মারতে চেয়েছিলেন, কিন্তু ব্যাটে লেগেই বল পড়ল লুইসের পায়ের গোড়ালিতে। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে তখনো ২২ বল বাকি, লুইসের রান ১৭৬!

ওয়ানডে ইতিহাসে যা হতে পারত সপ্তম ডাবল সেঞ্চুরি, ইংল্যান্ডের মাটিতে প্রথম, সেটি হতে হতেও হলো না। স্ট্রেচারে করে মাঠ ছাড়া লুইসের ডাবল সেঞ্চুরি না হলেও একটা রেকর্ড ঠিকই হয়েছে ক্যারিবীয় ওপেনারের। আহত অবসরে যাওয়ার আগে ওয়ানেডেতে কোনো ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ।
৭ ওভারে ৩৩ রানে ৩ উইকেট নেই, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ যে কাল সিরিজের চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৩৫৭ রানের লক্ষ্য দিয়েছে, তা তো এই বাঁহাতি ওপেনারের সৌজন্যেই। লুইসের পাশাপাশি দুই জেসন-অধিনায়ক হোল্ডার ও মোহাম্মদের ৭৭ ও ৪৬ রানের ইনিংসও পাবে বিশেষ কৃতিত্ব।

ইংলিশ পেসার ক্রিস ওকস শুরুতেই তিন ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন। তারপর শুরু মোহাম্মদকে নিয়ে লুইসের ইনিংস গড়ার কাজ। দলীয় ১৫০ রানে ফেরেন মোহাম্মদ। চতুর্থ উইকেটে দুজনের ১১৩ রানের ভিত্তিতে দাঁড়িয়েই অধিনায়ক হোল্ডারকে নিয়ে শেষ দিকে ঝড় তোলেন লুইস। শেষ ১০ ওভারে এসেছে ১৩১ রান।

অথচ ৩৯ ওভার পর্যন্ত একটা ছক্কাও ছিল না ক্যারিবীয় ইনিংসে। লুইসও ততক্ষণে সেঞ্চুরি পেরিয়ে গেছেন কোনো ছক্কা ছাড়াই! শেষ পর্যন্ত ক্যারিবীয় ইনিংস ছক্কা দেখেছে ১৩টি! যার মধ্যে লুইসেরই ৭টি, হোল্ডারের ৪টি। লুইস-হোল্ডারের ১৬৮ রানের জুটিও ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে পঞ্চম উইকেটে সর্বোচ্চ।
৩৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের শুরুটা হয়েছে ভালো। জেসন রয়-জনি বেয়ারেস্টোর ওপেনিং জুটিতে এসেছে ১২৬ রান। এই জুটি ভেঙেছেন জোসেপ। সূত্র: ক্রিকইনফো, স্টার স্পোর্টস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে