বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্র ২০মিনিটে ডার্ক সার্কেলের সমস্যা দূর করুণ

news-image

লাইফস্টাইল ডেস্ক :তরুণ বয়সে ঘুমাতে যেতে রাত দুটা-আড়াইটা বেজেই যায়। এছাড়াও যারা অনিদ্রা সমস্যায় ভোগেন তাদের ঘুমুতে আরও দেরি হয়ে যায়। এবং এই রাত জাগার প্রভাব দেখা যায় আপনার চোখে মুখে। ডার্ক সার্কেলের সমস্যা সকলের কাছেই বিরক্তিকর। চোখের চারপাশে এমন কালচে হয়ে থাকে যে দেখতে খুবই বিশ্রী লাগে। কিন্তু ছোট্ট একটি কাজে চিরকাল এই ডার্ক সার্কেলের সমস্যা দূরে রাখতে পারেন। কীভাবে জানতে চান? চলুন তবে জেনে নেয়া যাক।

যা যা লাগবেঃ

– ৮-১০ টি তাজা পুদিনা পাতা
– ১ কাপ মাঝারি কড়া চায়ের লিকার
– তুলোর প্যাড (যদি না থাকে তাহলে টিস্যু ভাঁজ করে নিতে পারেন)

পদ্ধতি ও ব্যবহারবিধিঃ

– পুদিনা পাতা হাতে ছোটো ছোটো করে ছিঁড়ে একটি বাটিতে রাখুন।

– চায়ের লিকার করে কিছুটা ঠাণ্ডা হয়ে এলে তা ঢেলে দিন পুদিনা পাতার উপরে।

– এরপর লিকার পুরোপুরি ঠাণ্ডা হয়ে যেতে দিন। চাইলে ফ্রিজে ১০-১৫ মিনিট রেখে ঠাণ্ডা করে নিতে পারেন।

– এরপর দুটো তুলোর প্যাড নিয়ে মিশ্রটিতে ডুবিয়ে তুলে বাড়তি মিশ্রন হালকা হাতে চেপে রেখে দিন।

– মিশ্রনে ভেজানো এই তুলোর প্যাড দুচোখের উপরে লাগিয়ে একটু চেপে দিন এবং ২০ মিনিট এভাবেই রাখুন। এই সময় আপনি পুরোপুরি রিলাক্স করুন।

– ২০ মিনিট পর প্যাড গুলো ফেলে দিয়ে হালকা করে পানি দিয়ে ধুয়ে নিন। প্রথমবার ব্যবহারেই ফলাফল আপনার নজরে আসবে।

– নিয়মিত ব্যবহারে ডার্ক সার্কেল গায়েব হয়ে যাবে একবারেই।