,

সাকিবের অভাব বড় করে দেখছে দক্ষিণ আফ্রিকা

news-image

 

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে আগামীকালই মাঠে নামছে বাংলাদেশ। স্বাগতিক প্রোটিয়াদের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অভাবকে বড় করে দেখছে দক্ষিণ আফ্রিকার গনমাধ্যমগুলো।

দক্ষিণ আফ্রিকার মতো বিরুদ্ধ কন্ডিশনে দলের অভিজ্ঞ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে মিস করার কথা আগেই জানিয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। এবার ম্যাচ শুরুর আগে সাকিবের অভাবের কথা জানাল দক্ষিণ আফ্রিকার গনমাধ্যমগুলো। দক্ষিণ আফ্রিকার স্পোর্টস ২৪ এ প্রসঙ্গে জানায়, ‘সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলের অপর দুই অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিম ও তামিম ইকবালের ওপর ভরসা রাখতে চাইবে বাংলাদেশ দল। অভিজ্ঞ অলরাউন্ডর হিসেবে তাকে মিস করবে দলটি। আবেদন করায় সাকিবকে বিশ্রাম দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।’

প্রথম টেস্ট শুরুর আগে চার দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের সেরাটা জানান দিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সম্প্রতি দারুণ ফর্মে রয়েছেন দলটির তারকা ব্যাটসম্যান হাশিম আমলা, ডিন এলগার, থিউনিস ডি ব্রুইন। তাদের সঙ্গে সম্প্রতি নিজেকে জানান দিয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা অ্যাইডেন মার্করাম। দক্ষিণ আফ্রিকায় ফ্র্যাঞ্চাইজি ম্যাচে সম্প্রতি সেঞ্চুরি হাঁকিয়েছেন মার্করাম।

এর আগে দক্ষিণ আফ্রিকার চারটি টেস্টের সবকটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে মাসেলের ইনজুরি কারণে ঠিকমতো খেলতে পারেননি বাংলাদেশি ওপেনার তামিম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে