,

‘জঙ্গি কমান্ডার’ আবু জিব্রিল ফের পাঁচ দিন রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : র‌্যাম্প মডেলিং ও ব্যবসা ছেড়ে জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়া জেএমবির ‘ব্রিগেড আদ-দার-ই কুতনী’র কমান্ডার ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলকে ফের পাঁচ দিন রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে চার দিনের রিমান্ড শেষে তাকে সিএমএম আদালতে হাজির করে উত্তরা (পশ্চিম) থানায় করা একটি সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে পাঁচ দিন রিমান্ডের আদেশ দেন আদালত।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে মেহেদী হাসানকে গ্রেফতার করে র‌্যাব-৩ এর একটি দল। তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট, উগ্রবাদী বইসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

নিষিদ্ধ সংগঠন জেএমবি নেতা ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিল র‌্যাম্প মডেল হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ২০১৫ সালে সারোয়ার-তামিম গ্রুপের ঢুকে পাল্টে যায় তার জীবন। র‌্যাম্প মডেল থেকে হয়ে ওঠেন জেএমবির ‘ব্রিগেড আদ-দার-ই কুতনি’র কমান্ডার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে