,

অনুশীলনে ফিরেছেন সৌম্য

news-image

স্পোর্টস ডেস্ক : প্রস্তুতি ম্যাচে ইনজুরি পড়ায় প্রথম টেস্টে খেলা নিয়ে যে শঙ্কা ছিল তা কেটে গেছে। ইতিমধ্যেই কোনো সমস্যা ছাড়াই অনুশীলন শুরু করেছেন তামিম ইকবাল।

উদ্বেগ কাটিয়ে আরেক ওপেনার সৌম্য সরকারও মাঠে ফিরেছেন। তামিম-সৌম্যর শঙ্কামুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য বড় স্বস্তির খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। পচেফস্ট্রুমে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। বেনোনিতে ড্র হওয়া তিন দিনের (২১-২৩ সেপ্টেম্বর) প্রস্তুতি ম্যাচটিতে শুরুতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তামিম (১৩ বলে ৫)। দ্রুত রান নিতে গিয়ে পেশিতে টান লাগে। ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পান সৌম্য।
পরে দ্বিতীয় ইনিংসে দুজনের কেউই ব্যাটিংয়ে নামেননি। প্রথম ইনিংসে ৪৩ রান ফর্মে ফেরার আভাস দেন সৌম্য।

রানে ফিরে ইমরুল কায়েস করেন যথাক্রমে ৩৪, ৫১। প্রথম টেস্টের একাদশে ওপেনিং পজিশন নিয়ে তাদের লড়াইটা স্পষ্ট। সবশেষ ঘরের মাটিতে ১-১ সমতার অস্ট্রেলিয়া সিরিজে দুজনই ছিলেন নিজেদের ছায়া হয়ে। ওয়ানডাউনে খেলেছিলেন ইমরুল। প্রোটিয়াদের বিপক্ষে তাকে তামিমের সঙ্গী করা হবে কিনা সেটিই এখন দেখার বিষয়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে