,

‘মেসি ফুটবলের টার্মিনেটর’

news-image

স্পোর্টস ডেস্ক : টার্মিনেটর। জনপ্রিয় হলিউড সিনেমা। যেখানে বিখ্যাত হলিউড অভিনেতা আরনল্ড শোয়ের্জনেগারকে দেখা যায় মূল টার্মিনেটর চরিত্রে। যে কারণে শোয়ের্জনেগারের নামই হয়ে গেছে, ‘টার্মিনেটর’। তিনিই কি না নিজের এই বিখ্যাত উপাধিটি দিয়ে দিলেন ফুটবলের রাজপুত্র, বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে!

হলিউডের এই তারকা এখন রয়েছেন স্প্যানিশ শহর সান সেবাস্তিয়ানে। সোমবারই তিনি অংশ নেন সেখানে প্রদর্শিত তার নিজের রচনা এবং তৈরি করা ডকুমেন্টারি ওয়ান্ডার্স অব দ্য সী থ্রিডি অনুষ্ঠানে। সেখানেই তিনি কথা বলেন বার্সেলোনা এবং লিওনেল মেসি সম্পর্কে।

তবে শুধুমাত্র ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানই নয়, ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর শোয়ের্জনেগার অংশ নেন মাল্টি স্পোর্টস আরনল্ড ক্ল্যাসিক ইউরোপ ইভেন্টেও। সেখানেই তিনি মূলতঃ মেসির সম্পর্কে কথা বলেন।

আরনল্ড শোয়ের্জনেগার সেখানেই মুন্ডো দেপোর্তিভোকে বলেন, ‘আমি বার্সেলোনাকে খুব কাছে থেকে ফলো করি। গত বছরই আমি বার্সেলোনায় গিয়েছিলাম তাদের দেখতে। একটি ট্রেনিং গ্রাউন্ডে তাদেরকে অনুশীলন করতে দেখেছি। এটা ছিল ফ্যান্টাস্টিক।’

শোয়ের্জনেগার বলেন, ‘যখন আপনি ফুটবল নিয়ে বড় হবেন, তখন এই খেলাটাই আপনার মাথার মধ্যে থাকবে। মেসি তো প্রায় অবিশ্বাস্য। আমি মনে করি, আমরা এখন বলতে পারি, মেসি হচ্ছে ফুটবলের টার্মিনেটর।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে