,

বিসিবির পরিচালনা পর্ষদ নিয়ে রুল, এজিএমে বাধা নেই

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের কার্যক্রম কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, শুধুমাত্র বিসিবির পরিচালনা পর্ষদ নিয়ে আদালত একটি রুল দিয়েছেন। এজিএম নয়। সুতরাং ২ অক্টোবর এজিএম হতে বাধা নেই।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর বিসিবি ঘোষিত এজিএম ও ইজিএমের নোটিশ ও ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের বৈধতা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্টদের আইনী নোটিশ দেন বিসিবির সাবেক পরিচালক মোবাশ্বের হোসেন হোসেন। নোটিশে বলা হয়, ‘নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে হবে। ‘ পরে ওই নোটিশ অনুসারে ব্যবস্থা গ্রহণ না করায় গত রবিবার হাইকোর্টে রিটটি দায়ের করা হয়। গত সোমবার এজিএম নিয়ে ওই রিটের শুনানি শেষ হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১ মার্চ গঠনতন্ত্র সংশোধন করে বিসিবি। সেটি অনুমোদন না দিয়ে কিছু সংশোধনী এনে ওই বছরের নভেম্বরে নতুন গঠনতন্ত্র প্রণয়ন করে এনএসসি।

পরে ডিসেম্বরের এনএসসির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত ইউসুফ জামিল বাবু ও মোবাশ্বের হোসেন। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ওই রিটের রায় দেন হাইকোর্ট। রায়ে এনএসসির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করা হয়। পরদিন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। একই বছর ২৫ জুলাই আপিলের অনুমতি দেওয়া হয়। পরে দেশের স্বার্থ বিবেচনায় এনএসসির সংশোধিত গঠনতন্ত্রই নির্বাচনের অনুমতি পায় বিসিবি।

এ বিষয়ে গত ২৬ জুলাই আপিল বিভাগের দেওয়া রায়ে বলা হয়, বিসিবির গঠনতন্ত্র এনএসসি সংশোধণ করতে পারবে না। কিন্তু এরপরেও ফের এজিএম ও ইজিএম নিয়ে আইনি জটিলতার মধ্যে পড়ে বিসিবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে