,

বিসিবির ত্রাণ নিয়ে মানিকগঞ্জে সাকিব

news-image

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের ঘিওরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ত্রাণ কার্যক্রমে অংশ নেন ক্রিকেটার সাকিব আল হাসানও।

সোমবার বিকেলে স্থানীয় ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বন্যাদুর্গত দুই হাজার পরিবারের মাঝে ত্রাণের প্যাকেট তুলে দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, চিড়া, চিনি, সাবান, খাবার স্যালাইন, তেল, বিস্কুট, আটা ও লবণ।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও ক্রিকেট বোর্ডের পরিচালক নাঈমুর রহমান দুর্জয়, বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন, কিউরেটর গামিনি ডি সিলভা।

গত ২৫ আগস্টও বানভাসি মানুষদের পাশে দাঁড়ায় বিসিবি। সেসময় উত্তরাঞ্চলের জেলা সিরাজগঞ্জে প্রায় আড়াই হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। বন্যাপরবর্তী পুনর্বাসনে সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা অনুদানও দেয় বিসিবি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে