সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোলিংয়ে গভীরতা আছে, আছে বৈচিত্র্যও : ওয়ালশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রোটিয়াদের সবচেয়ে দুর্বল জায়গাটিতে আঘাত হানার জন্য সবচেয়ে ধারালো অস্ত্রটিই হাতে নেই মুশফিকের। তাতে কি, বাংলাদেশের বোলিংয়ে যথেষ্ট গভীরতা আছে বলেই মনে করছেন টাইগার বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা বরাবরই তুলনামূলকভাবে স্পিনের মুখে দুর্বল। আর আসন্ন টেস্ট সিরিজের বাংলাদেশের অন্যতম সেরা স্পিন অলরাউন্ডার সাকিব আল হাসান দলে নেই। ফলে আক্ষেপটা একটু বেশিই হয়তো বোধ করছেন টেস্ট অধিনায়ক মুশি।

তিনি হয়তো মনে মনে ভাবছেন, যদি সাকিব থাকতো তাহলে হয়তো তার বলগুলো মোকাবিলা করাই আমরা-ডুপ্লেসিসদের জন্য সবচেয়ে বেশি কঠিন হতো।

কিন্তু তবুও মাথায় কোনও বাজে চিন্তা নিতে চান না টাইগার হাথুরুর শিষ্যরা। সাকিবকে ছাড়াও যে সেরাটা খেলতে পারলে ভালো ফলাফল করা সম্ভব দলের বাকি তারকাদের তা ভালো করেই জানা। তাই সেদিকেই খেলোয়াড়দের মনোযোগী করে তুলতে চাইছেন কোচ ও টিম ম্যানেজমেন্ট।

আর বোলিংটাও যে দুর্বল হবে তাও কিন্তু নয়- মিরাজ, তাইজুলদের মতো স্পিনারদের সহায়ক হয়ে উঠতে পারেন মাহমুদউল্লাহ-সাব্বিররা। পেসারদের সংখ্যা তো গুনে গুনে ৫ জন। রুবেল, শফিউল, মোস্তাফিজ, তাসকিন আর শুভাশিষদের গতির সঙ্গে চাইলে বাড়তি শক্তির যোগান দিতে পারবেন সৌম্য সরকার।

বোলিং স্কোয়ার্ডের দিকে চোখ রেখে বোলিং কোচ ওয়ালশও বেশি আশাবাদী। তিনি বলেন, ‘বোলিংয়ে গভীরতা আছে, আছে বৈচিত্র্যও। আর এটাকে আমরা শুরু মাঠে প্রয়োগ করতে চাই। আমরা যদি স্পটে বল করতে পারি তবে ওদের ২০ উইকেট নেয়াটা মোটেই কঠিন হবে না। বাংলাদেশের বোলাররা সেটি করে দেখাতে সবাই মুখিয়ে আছে। আশা করি ভালো কিছু হবে। ’

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা