সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারকে হারিয়েও চ’ড়ান্ত পর্বে ওঠা হলো না বাংলাদেশের

news-image

প্রথম খেলায় শক্তিশালী ইয়েমেনের কাছে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা হারের পর একটু বেশিই সোচ্ছার হয়েছিলো কাতারকে হারানোর ব্যাপারে। শেষ পর্যন্ত স্বাগতিক কাতারের বিরুদ্ধে জিতেই গেলো বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের ‘ই’ গ্রুপের বাছাইয়ে রোববার কাতারকে হারিয়ে দিয়েছে ২-০ গোলে। কিন্তু আক্ষেপ থেকে গেলো খেলোয়াড়দের। কাতারকে হারিয়েও চ’ড়ান্ত পর্বে ওঠা হল না ইয়েমেনের সঙ্গে গোলের গড় পার্থক্যে পিছিয়ে থাকায়।
সিনিয়র ফুটবলে বাংলাদেশের অবস্থান এখন ১৯৬। আর কাতারের ৮৫। যে কোন বয়স ভিত্তিক আসরে অবশ্য শক্তির মাত্রা অনেকটাই কমে আসে। তবে কাতার দলটা স্বাগতিক বলে বাংলাদেশের কাজটা কিছুতেই সহজ ছিল না। আগের ম্যাচে ভালো ফুটবল উপহার দিয়ে অনেক প্রবাসী বাংলাদেশীকে এদিন মাঠে টানতে পেরেছিল বাংলাদেশ। যাদের দেওয়া উৎসাহকে কাজে লাগিয়ে সত্যি সত্যিই নিজেদের দেওয়া প্রত্যয়কে বাস্তবে পরিণত করে লাল-সবুজের দল।
দোহার গ্রান্ড হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটির প্রথমার্ধ অবশ্য ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ দুই গোল আদায় করে নেয়। ৭০ মিনিটে দীপকের দেওয়া গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। লিড ধরে রেখে ১১ মিনিটের ব্যবধানে স্কোর লাইন ২-০ করে বাংলাদেশ। এবার গোলদাতা ফাহিম।
কাতারকে হারালেও বাংলাদেশের আরেকটি আশা পূরণ হয়নি। কিশোরদের স্বপ্ন ছিল সেরা রানার্স আপ হয়ে এএফসির মূল পর্বে কোয়ালিফাই করা। কিন্তু গোল গড়ে পিছিয়ে থাকায় বাংলাদেশের জায়গা হয়নি চূড়ান্ত পর্বে। ‘ই’ গ্রুপ থেকে ইয়েমেন উঠেছে মূল পর্বে। আগামী বছর এই টুর্নামেন্টের মূল পর্বে খেলবে ১৬টি দল। স্বাগতিক মালয়েশিয়ার সঙ্গে বাছাইপর্ব থেকে ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও ৫ সেরা রানার্স আপ উঠবে চূড়ান্ত পর্বে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা