,

হিগুয়েইনকে ‘রিল্যাক্সে’ থাকতে বললেন দিবালা

news-image

স্পোর্টস ডেস্ক : দুজনই আর্জেন্টাইন। খেলেন একই ক্লাবের হয়ে। একজন গঞ্জালো হিগুয়েইন; অন্যজন পাওলো দিবালা। গত মৌসুমে ইতালিয়ান লিগে জুভেন্টাসের সর্বোচ্চ গোলদাতা ছিলেন হিগুয়েইন। একই মৌসুমে দ্যুতি ছড়ান দিবালাও। নতুন মৌসুমে দিবালা নিয়মিতই আলো কাড়ছেন। তবে গোলখরায় ভুগছেন হিগুয়েইন।

দিবালার বিশ্বাস, শিগগিরই গোলখরা কাটিয়ে উঠবেন হিগুয়েইন। এজন্য ক্লাব ও জাতীয় দলের সতীর্থদের রিল্যাক্সে থাকার পরামর্শ দিয়েছেন জুভেন্টাসের নাম্বার টেন।

ইতালিয়ান লিগের চলতি মৌসুমে ছয় ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ইতোমধ্যেই ১০ গোল করে ফেলেছেন দিবালা। অন্যদিকে হিগুয়েইন করেন মাত্র দুই গোল। শনিবার তুরিনোর বিপক্ষে লিগ ম্যাচে হিগুয়েইনকে বেঞ্চে রাখেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি।

হিগুয়েইনের গোলখরা নিয়ে প্রশ্ন করা হলে দিবালা বলেন, ‘তার (হিগুয়েইন) জন্য সময়টা ভালো নয়। কেননা, একজন স্ট্রাইকারের জন্য গোল না পাওয়া কখনোই ভালো কিছু নয়।’

তবে হিগুয়েইনের অফ-ফর্ম নিয়ে খুব চিন্তিত নন দিবালা। যেমনটা বলছিলেন তিনি, ‘তার এখন রিল্যাক্সে থাকতে হবে এবং এটা আশা করতে হবে যে, গোল আসবে। গত মৌসুমের শুরুতে আমিও গোলের জন্য সংগ্রাম করেছিলাম। আপনি যখন গোল পেতে শুরু করবেন তবে এটি চলতেই থাকবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে