,

‘নেইমারকে ছাড়াও পিএসজি শক্তিশালী দল’

news-image

স্পোর্টস ডেস্ক : ব্রাজিল সুপারস্টারের নতুন ঘরে কি আগুন লাগতে চলল? কাভানির সঙ্গে বিবাদের পর এবার এমন এক মন্তব্য করলেন তার পিএসজি সতীর্থ, তা থেকে নেইমারের চিন্তিত হওয়ার যথেস্ট কারণ আছে। নেইমার এসেছে বলে যারা পিএসজির শক্তিবৃদ্ধি হয়েছে বলে মনে করছেন, তাদের উদ্দেশে মার্কো ভেরাত্তি বললেন নেইমারকে ছাড়াও শক্তিশালী দল পিএসজি! তার মানে কি এই ফরাসি ক্লাবটিতে নেইমারের প্রয়োজন শুরুতেই ফুরিয়ে গেল!

লিগ ওয়ানে নেইমারকে ছাড়াই গত শনিবার মপেঁলিয়ের সঙ্গে গোলশূন্য ড্র করে পিএসজি।

অধিকাংশ সময় আধিপত্য দেখালেও গোল পায়নি উনাই এমেরির দল। ছেদ পড়ে প্যারিসের ক্লাবটির লিগে এ মৌসুমে শতভাগ জয়ের ধারায়। পায়ের চোটে থাকায় ম্যাচটিতে খেলতে পারেননি নেইমার। তবে মপেঁলিয়ের মাঠে জয় না পাওয়ার কারণ হিসেবে এই ফরোয়ার্ডের অনুপস্থিতিকে কারণ হিসেবে দেখছেন না মিডফিল্ডার ভেরাত্তি।
বরং তিনি দাবি করেন, ‘সবাই এমনটাই মনে করে। এটা লিওনেল মেসি ছাড়া বার্সেলোনা বা ক্রিশ্চিয়ানো রোনালদো ছাড়া রিয়াল মাদ্রিদের মতো। নেইমার নেই বলে পিএসজি জেতেনি- এটা কোনো কারণ নয়। তাকে ছাড়াও আমরা শক্তিশালী দল। এটা কঠিন একটা ম্যাচ ছিল।

… আমরা শতভাগ দিয়ে খেলেছি। এখন আমাদের চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবতে হবে। ‘

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে