,

বরিশালের প্রয়োজন ৩৭১ রান, খুলনার ১০ উইকেট

news-image

স্পোর্টস ডেস্ক : ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের প্রথম স্তরের ম্যাচ জিততে শেষ দিনে আরও ৩৭১ রান করতে হবে বরিশাল বিভাগকে। পক্ষান্তরে ১০ উইকেট শিকার করতে হবে খুলনাকে।

শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং-এ নেমে প্রথম ইনিংসে ৪৪৪ রান করেছিল খুলনা। জবাবে ২৫৮ রানেই গুটিয়ে যায় বরিশাল। ফলে ১৮৬ রানের লিড পায় খুলনা। সেই লিডকে দ্বিতীয় ইনিংসে আরও বড় করেছে খুলনা।

দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২১৬ রান তুলে ইনিংস ঘোষণা করলে জয়ের জন্য বরিশালের সামনে ৪০৩ রানের টার্গেট ছুঁড়ে দেয় খুলনা।

ম্যাচ জয়ের জন্য পাওয়া টার্গেটে খেলতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৩২ রান করেছে বরিশাল। তাই শেষ দিনে ম্যাচ জয়ের জন্য আরও ৩৭১ রান করতে হবে বরিশালকে। দলের দুই ওপেনার ফজলে মাহমুদ ১৫ ও রাফসান আল মাহমুদ ১৩ রান করে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে খুলনার পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করে করেন নুরুল হাসান ও তুষার ইমরান। এই ইনিংসে বরিশালের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোহাগ গাজী।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে