,

রোহিঙ্গাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান সাকিবের

news-image

স্পোর্টস ডেস্ক : রোহিঙ্গাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সম্প্রতি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন সাকিব। সেখানকার শরণার্থীদের দুর্দশা দেখে আবেগাপ্লুত সাকিব তাদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিওবার্তায় সাকিব বলেন, ‘আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি। ইউনিসেফের সঙ্গে এসেছি। আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি, তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা। আমি চাই আপনারা সবাই সাহায্য করুন।’

তিনি আরও যোগ করেন, ‘আমি জানি বিভিন্ন দেশ থেকে সাহায্য আসছে এবং বাংলাদেশও সর্বোচ্চ চেষ্টা করছে। তারপরও তাদের আরও অনেক সাহায্য প্রয়োজন। যেহেতু এখানে বাচ্চা এবং নারীর সংখ্যা অনেক বেশি। তাই আমি নিশ্চিত যে আপনারা সাহায্য করবেন। সাহায্য করার জন্য ইউনিসেফের ওয়েবসাইটে গিয়ে ডোনেট বাটনে ক্লিক করুন এবং সাহায্য করুন।’

গত ২৪ আগস্ট মিয়ানমারের আরাকান রাজ্যে পুলিশ পোস্টে সহিংসতার পর শুরু সামরিক অভিযানে রোহিঙ্গাদের ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে আগুনসহ নানা নির্যাতন অব্যাহত রয়েছে। নির্যাতন থেকে বাঁচতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ৪ লাখ শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে