,

চিন্তা নেই তামিম–সৌম্যকে নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : বেনোনিতে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের সকালটাই দুঃসংবাদ নিয়ে এল বাংলাদেশের জন্য। দ্রুত এক রান নিতে গিয়ে ঊরুর পেশিতে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। মাত্র ৫ রানেই ড্রেসিংরুমে ফিরে আসতে বাধ্য হন তিনি। কাল চোট পেয়েছেন সৌম্য সরকার। দুই বাঁহাতি ওপেনারকে ছাড়াই ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছে বাংলাদেশ।

তামিম-সৌম্যর চোট নিয়ে দুদিন অবশ্য বেশ ‘লুকোছাপা’ করেছে টিম ম্যানেজমেন্ট। তবে আজ ম্যাচ শেষে দলের ফিজিও থিহান চন্দ্রমোহন যা বললেন, তাতে উদ্বেগ প্রশমিত হতেই পারে। চন্দ্রমোহনের আশা, পচেফ্স্ট্রুমে প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন দুই ওপেনার, ‘ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পেয়েছে তামিম। এই সপ্তাহে সে অনুশীলন শুরু করবে। আশা করি তাকে টেস্টে পাওয়া যাবে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছে সৌম্য। সাবধানতার জন্য তাকে মাঠের বাইরে রাখা হয়েছে। এই সপ্তাহে ও অনুশীলন শুরু করবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে