,

প্রথম টেস্টে তামিমকে নিয়ে শঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তামিম ইকবালকে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে অনুশীলন ম্যাচে পেশীর ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

এদিকে দ্বিতীয় ইনিংসেও ওপেন করতে আসেননি তামিম।দক্ষিণ আফ্রিকায় গত ২১ সেপ্টেম্বর শুরু হওয়া একমাত্র অনুশীলন ম্যাচে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন দিনের এই টেস্ট ম্যাচের ইনিংসের প্রথম বলে চার মেরে ব্যক্তিগত রানের খাতা খুলেন দেশসেরা ওপেনার তামিম। পঞ্চম ওভারে এক রান নিতে গিয়ে মাংসপেশিতে টান লাগে তামিমের। ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়ার পর তাকে মাঠে দেখা যায়নি।

প্রাথমিকভাবে ইনজুরি খুব গুরুতর না হলেও অপেক্ষা করতে হচ্ছে স্ক্যান রিপোর্টের জন্য। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ক্যান রিপোর্ট হাতে পাবে বাংলাদেশ। এরপরেই সিদ্ধান্ত নেয়া হবে প্রথম টেস্টের স্কোয়াডে তামিম থাকবেন কিনা!

সাকিব আল হাসান আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে বিশ্রামে রেখেছেন। এদিকে তামিম ইকবালকেও প্রথম টেস্টে না পেলে টাইগারদের জন্য হবে বড় ধাক্কা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে