,

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে নেই প্যাট কামিন্স

news-image

স্পোটস ডেস্ক : ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না অস্ট্রেলিয়ার পেস বোলার প্যাট কামিন্স। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, অ্যাসেজ সিরিজকে মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে ২৪ বছর বয়সী এই বোলারকে।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক ট্রেভর হন্স বলেছেন, ‘প্যাট দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। চোট থেকে ফিরে আসার পর আন্তর্জাতিক ক্রিকেটে দারুণভাবে মানিয়ে নিয়েছে সে। আমরা তাকে পুরোপুরি সুস্থভাবে অ্যাসেজ সিরিজে চাই। তাই, কামিন্সকে মানসিক এবং শারীরিকভাবে বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাটের পরিবর্তে টি-টোয়েন্টি সিরিজে কাকে দলে নেওয়া হবে, সেই নাম আমরা পরে জানিয়ে দেব। ‘

উল্লেখ্য, চোটের জন্য প্রায় পাঁচ বছর ক্রিকেটের বাইরে ছিলেন কামিন্স। তারপর চোট সারিয়ে ফিরে চলতি বছরে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে দারুণ বোলিং করেছিলেন। সেই থেকে তিনি নিয়মিত ৫০ ওভারের ম্যাচে খেলে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে