সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ক্ষমা চাইলেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : নেইমার-কাভানি দ্বন্দ্ব চলে এসেছে মাঠের বাইরে। দলের কোচ উনাই ইমেরি দুই খেলোয়াড়কেই এই সমস্যা সমাধানের তাগিদ দেন। অবশেষে পরিস্থিতি শান্ত করতে সিনিয়র খেলোয়াড় কাভানির সঙ্গে এমন আচরণের জন্য ক্ষমা চেয়েছেন নেইমার। এল’ইকুইপির এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

এল’ইকুইপির এক প্রতিবেদনে বলা হয় তারই স্বদেশী থিয়াগো সিলভা নেইমারকে বুঝিয়েছেন কাভানির সঙ্গে তার এমন ব্যবহার করা উচিত হয়নি। পরামর্শ দেন ‘সরি’ বলতে। নেইমারও স্বদেশি ও দলের অধিনায়ক সিলভার পরামর্শ মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন।

রোববার ফরাসি লিগ ওয়ানে লিওনের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ফ্রি কিক পায় পিএসজি। কাভানি ফ্রি কিক নিতে গেলে তার হাত থেকে বল নিয়ে নেইমারকে দেন আলভেজ। ২১ মিটার দূর থেকে নেইমারের নেওয়া ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লোপেজ।

ম্যাচের ৭৯ মিনিটে এমবাপেকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি। আর ওই স্পট কিক নিয়ে রীতিমত ঝগড়ায় লিপ্ত হন কাভানি ও নেইমার। তবে শেষ পর্যন্ত কাভানি নেওয়া শট ঠেকিয়ে দেন লোপেজ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা