মেসির ছায়া থেকে বের হতেই বার্সা ছাড়ে নেইমার : ম্যাথিউর

news-image

স্পোর্টস ডেস্ক : রেকর্ড পরিমাণ অর্থের বিনিময়ে বার্সেলোনা ছেড়ে পিএসপজিতে পাড়ি দিয়েছেন নেইমার। আর তখন থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা।

এবার তারই জের ধরে নিজের অভিমত ব্যক্ত করলেন বার্সার সাবেক ডিফেন্ডার জেরেমি ম্যাথিউর। তার মতে, বার্সেলোনায় থাকলে লিওনেল মেসির পেছনেই থাকতে হবে। কারণ, বার্সেলোনার একমাত্র রাজা তিনি। তাকে ঘিরেই সাজানো হয় সব রণকৌশল। ক্লাবটির নীতিই এমন। আর সেজন্যই কাতালান শিবির ছেড়ে ফরাসি দেশে পাড়ি জমিয়েছেন নেইমার।

ম্যাথিউ বলেন, ‘আমি মনে করি মেসির ছায়া থেকে বের হতেই সে বার্সে ছেড়েছিল। কারণ সে ব্যালন ডি’অর জিততে চায়। এখন সে প্যারিসে সুখে আছে। কারণ ওখানে গোল করছে। ‘

প্রসঙ্গত, ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসপজিতে পাড়ি দেওয়ার পর দারুণ কাটছে নেইমারের সময়। সব ধরনের প্রতিযোগিতা মিলে ছয় ম্যাচে নেমে করে ফেলেছেন ৫ গোল, করিয়েছেন আরও চারটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সৈনিকদের আলোচনা সভা

পুত্রসন্তানের মা হলেন সামান্থা

মাছের কাঁটা থেকে তৈরি হচ্ছে বিশুদ্ধ পানি!

রাঙামাটির দুই বনে নতুন দুই প্রজাতির সাপের সন্ধান

দেশে ফিরে আসছেন হাসান মাহমুদ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতেও সন্তুষ্ট নন বাবর আজম

কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন : বুবলি

স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার