,

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা কাল ২২ সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ পরীক্ষায় দুই হাজার ৩৬৩টি আসনের বিপরীতে ভর্তি-ইচ্ছুক প্রার্থী ৩২ হাজার ৭৪৯ জন। প্রতি আসনে ১৩ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় এলাকার ৬৬টি ও এর বাইরের চারটি কেন্দ্রে এ পরীক্ষা হবে। বাইরের কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হাজারীবাগে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্কুল ও কলেজ, ঢাকা কলেজ এবং ইডেন কলেজ। ভর্তি পরীক্ষার আসনবিন্যাস বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
পরীক্ষায় মুঠোফোন বা টেলিযোগাযোগ করা যায়—এমন কোনো ইলেকট্রনিক যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ করেছে প্রশাসন। পরীক্ষা চলাকালে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে