,

অবশেষে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন রুবেল

news-image

স্পোর্টস ডেস্ক :অবশেষে কাটল শঙ্কার মেঘ। দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পেয়েছেন রুবেল হোসেন। দক্ষিণ আফ্রিকা যেতে আর কোনো বাধা নেই বাংলাদেশের ডানহাতি এই পেসারের।

বৃহস্পতিবার বিসিবি সূত্রে জানা গেছে, এখন বিমানের টিকিট প্রাপ্তির ওপর নির্ভর করে আছে রুবেলের দক্ষিণ আফ্রিকা যাত্রা। সেটা হতে পারে বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে।

গত শনিবার দুই দফায় দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। দ্বিতীয় দলে ছিলেন রুবেল। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র না আসায় বিমান কর্তৃপক্ষ তাকে বিমানে তুলতে অস্বীকৃতি জানায়। দলের সবাই চলে গেলেও রুবেল বিমানবন্দর থেকে ফিরে যান বাসায়।

পরে জানা যায়, রুবেল হোসেন নামের এক বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত হয়ে আছেন। এ কারণেই রুবেলের দক্ষিণ আফ্রিকা যাওয়া আটকে গিয়েছিল। সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করে রুবেলের নিরাপত্তাসংক্রান্ত ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় ছিল বিসিবি। এমনকি রুবেলের বিকল্প হিসেবে কামরুল ইসলাম রাব্বিকে পাঠানোর সিদ্ধান্তও নিয়ে ফেলেছিল টিম ম্যানেজমেন্ট। তবে রুবেলের ছাড়পত্র চলে এসেছে বৃহস্পতিবার।

এদিনই দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পূর্ণাঙ্গ সফর শুরু হয়ে গেছে তিন দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। বেনোনিতে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সফরের প্রথম টেস্ট আগামী ২৮ সেপ্টেম্বর পচেফ্স্ট্রুমে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে