,

শাহজালালে রং ফর্সাকারি ইনজেকশন জব্দ

news-image
অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের জিপিও সর্টিং সেন্টারে মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি নিয়ন্ত্রিত গায়ের রং ফর্সাকারি ইনজেকশনের তিনটি পণ্য চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বৃহস্পতিবার দুপুরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এ তথ্য জানায়। পণ্য চালানটির আনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা বলে জানা গেছে।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, গোপন সংবাদ ছিল যে, মালয়েশিয়া থেকে আসা আমদানি নিয়ন্ত্রিত ওষুধের পণ্য চালানগুলো ওষুধ প্রশাসনের অনুমতি ব্যতিরেকে খালাস নেয়া হবে। ওই সংবাদের পরিপ্রেক্ষিতে আজ শুল্ক গোয়েন্দার দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের জিপিও সর্টিং সেন্টারে অবস্থান নেয়। সন্দেহজনক পণ্য চালানটি শনাক্ত করে স্ক্যানিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে তা জব্দ করা হয়। পরে দি কাস্টমস অ্যাক্ট ১৯৬৯ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
পণ্য চালানটিতে কসমেটিক্স ঘোষণা থাকলেও ইনভেন্ট্রি করে ২১৪ পিস ইনজেকশনের ভায়াল পাওয়া যায়।
আমদানি নীতি আদেশ ২০১৫-২০১৮ এর শর্ত ২৬ (১৬) মোতাবেক এ ধরণের ওষুধ শর্তযুক্ত আমদানিযোগ্য পণ্য-যা আমদানির ক্ষেত্রে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
শুল্ক গোয়েন্দা কর্তৃক ইনভেন্ট্রিকালে প্রাপ্ত দলিলাদি যাচাই করে দেখা যায় কসমেটিক্স ঘোষণা দেয়া আছে। এতে ওষুধ প্রশাসন অধিদফতর থেকে পূর্বানুমতি নেওয়া হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে