,

রোহিঙ্গাদের ত্রাণবহর ঠেকাতে পেট্রলবোমা!

news-image

নিউজ ডেস্ক : মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সরবরাহ ঠেকাতে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্তর্জাতিক রেডক্রস ওই ত্রাণ নিয়ে রাখাইন রাজ্যে যাচ্ছিল।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল বুধবার রাতে রাখাইনের রাজধানী সিতেতে রেডক্রসের কর্মীরা বিভিন্ন ত্রাণসামগ্রী নৌকায় তুলছিলেন। এই ত্রাণসামগ্রী রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় রোহিঙ্গাবিরোধী শত শত বিক্ষোভকারী সেখানে হাজির হয়ে ত্রাণকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। তাঁদের কারও কারও হাতে লাঠি ও রড ছিল। একপর্যায়ে পেট্রলবোমাও নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।

প্রত্যক্ষদর্শী ও মিয়ানমারের সরকারি দপ্তর থেকে জানানো হয়, খবর পেয়ে অন্তত ২০০ পুলিশ সদস্য ঘটনাস্থলে হাজির হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাঁরা ফাঁকা গুলি ছোড়েন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার সময় অন্তত আটজন আহত হন।

রেডক্রসের একজন মুখপাত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ত্রাণকর্মী কেউ আহত হননি।

গত ২৫ আগস্ট রাখাইনে পুলিশ ও সেনাবাহিনীর বেশ কয়েকটি চৌকিতে হামলা হয়। এর জের ধরে সেখানে সহিংস অভিযান শুরু করে মিয়ানমারের সেনা ও পুলিশ। গুলি-আগুনে নিহত হয় অন্তত এক হাজার রোহিঙ্গা। অভিযানের মুখে প্রাণভয়ে সোয়া চার লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে। রাখাইনে কিছু রোহিঙ্গা এখনো থাকলেও তারা খাদ্যসংকটে পড়েছে। প্রাণভয়ে বাইরে বের হচ্ছে না। এই পরিস্থিতিতে সেখানে ত্রাণ সরবরাহের উদ্যোগ নেয় রেডক্রস। সূত্র : প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে