রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে, নিহত ৯

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে রোহিঙ্গাদের জন্য নেয়া রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক খাদে পড়ে ৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ছাখদালা সীমান্ত চৌকির কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আটজন।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রেডক্রিসেন্টের জেলা সেক্রেটারি এ কে এন জাহাঙ্গীর। তিনি বলেন, ট্রাকটি ছাখদালা সীমান্তের বড় শনখোলায় রোহিঙ্গাদের অস্থায়ী আশ্রয়শিবিরে বিতরণের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিল। ত্রাণ কাজ পরিচালনার জন্য মালবাহী ট্রাকটিতে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। পথে ছাখদালা সীমান্ত চৌকির কাছে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন ট্রাকটি রাস্তা থেকে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নয়জন নিহত হন। এ ছাড়া আহত আটজনকে স্থানীয়রা উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে।

বান্দরবানের জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের লাশ এখনো রয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার