ত্বক ভালো রাখতে আলুর ব্যবহার

news-image

লাইফস্টাইল ডেস্ক :আলু শুধু সবজিই নয়, এটা ফেসমাস্ক ও স্ক্রাবার হিসেবে দারুন কাজ করে। বিশেষ করে ত্বকের ক্ষেত্রে কালো দাগ, রোদে পোড়া দাগ, বলিরেখা, চোখের নিচে কালো দাগ, চোখের ফোলা ভাব, মুখে ক্লান্তির ভাব, বয়সের ছাপ দূর করে। আবাক হচ্ছেন? আবাক হওয়ার কিছু নেই। সত্যি আলু দিয়ে করা যায় রুপচর্চা। তবে দেখে নিন পদ্ধতি।

***চোখের নিচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলু কেটে সেখানে লাগিয়ে রাখুন।

***ত্বকের যেখানে কালো দাগ, সেখানটায় আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে কালো দাগ চলে যাবে।

***চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের ওপর দিয়ে রাখুন। বেশ আরামও পাবেন চোখে।

***আলুর রসে তুলো ভিজিয়ে নিয়ে সেটা মুখ ও চোখে কিছুক্ষণ ঘষে ধুয়ে ফেলুন। এতে ত্বকে সজীব এবং চোখের ক্লান্তি ভাব দূর হবে।

***বলিরেখা দূর করতে আলুর রসের সাথে অলিভ ওয়েল মিশিয়ে চোখের নিচে ও কোনায় প্রতিদিন পাঁচ মিনিট লাগিয়ে রাখুন। শুকানোর পর ধুয়ে ফেলুন।

***আলুর রস পুরো মুখে লাগান। ব্রণ নিরাময়ে ভালো কাজ দেবে।

***একটি আলু ও একটি শসা একসঙ্গে ব্লেন্ড করে নিন। এতে এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ পানি মেশান। এটি একটি দারুণ ক্লিনজার হিসেবে কাজ করবে।

***একটি আলু ছেঁচে তার সঙ্গে গোলাপজল মিশিয়ে নিন। এক টেবিল চামচ লেবুর রস মেশান। তৈলাক্ত ত্বকে ১৫ মিনিট ব্যবহার করলে তেলতেলে ভাব দূর হবে।

***একটি ডিমের সাদা অংশ এবং আলু ছেঁচে তার রস নিয়ে মিশ্রণ তৈরি করুন। একটি ব্রাশ দিয়ে ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মাস্কের কাজ করে।

***হালকা চুলকানি, লালচে ভাব হওয়া এবং পোকা-মাকড়ের কামড়ে আলু কেটে লাগালে যন্ত্রণা কমবে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার