এমবিবিএস ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ৬ অক্টোবর অনুষ্ঠেয় এমবিবিএস ভর্তি পরীক্ষা সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

বুধবার সচিবালয়ে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তত্ত্বাবধানে গঠিত ওভারসিইং কমিটির সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ দেন।

বৈঠকে মোহাম্মদ নাসিম গত বছর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার সাফল্যের ধারাবাহিকতায় এবারও যেন প্রশ্নপত্র তৈরি ও কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো বিচ্যুতি যেন না ঘটে সেদিকে সতর্ক থাকতে সকলকে নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার মান সমুন্নত রাখতে কোনো আপস করা হবে না। ভর্তি পরীক্ষার আগে ভূয়া প্রশ্নপত্র বানিয়ে নিরীহ শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে প্রতারণার অপকৌশল বন্ধ করতে ১ সেপ্টেম্বর থেকে ভর্তি কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। এলক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার জন্যে নির্দেশ দেয়া হয়েছে। তারপরও যেন কোনোভাবে এধরনের অপতৎপরতা না চলে তার জন্য নজরদারি বাড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীকে বলা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আগামী ২৭ সেপ্টেম্বর তিনি ঢাকায় পুলিশ কমিশনারসহ ভর্তি পরীক্ষায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে বসবেন বলে তিনি এসময় জানান।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ৭১ টেলিভিশনের পরিচালক বার্তা সৈয়দ ইশতিয়াক রেজা, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডা. সহিদুল্লাসহ বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, শিক্ষাবিদ এবং মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার