সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফিক্সিংয়ের ঘটনায় ৫ বছর নিষিদ্ধ খালিদ লতিফ

news-image

স্পোর্টস ডেস্ক : স্পট-ফিক্সিংয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের সম্পর্ক বেশ পুরনো। ২০১৭ সালে ফিক্সিংয়ে জড়িয়ে পড়ার ঘটনার বড় ধরনের শাস্তি পেলেন খালিদ লতিফ। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এই ডানহাতি ব্যাটসম্যানকে পাঁচ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে।

২০১৭ সালের শুরুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় আসরে ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলার সময় স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন লতিফ। পিসিবির দুর্নীতি-বিরোধী আইনের ছয়টি ধারা ভঙ্গ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। বুধবার ছয়টি ধারাতেই দোষী সাব্যস্ত হন এই পাকিস্তানি ব্যাটসম্যান।

অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের নিষেধাজ্ঞার পাশাপাশি বড় ধরনের জরিমানার মুখে পড়েছেন খালিদ লতিফ। পিসিবি তাকে ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করে।

একই সময় স্পট-ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন শারজিল খান। চলতি মাসেই তাকেও পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে পিসিবি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা