,

বিশ্বকাপ খেলার সুযোগ হারাল ওয়েস্ট ইন্ডিজ ! : খেলতে হবে বাছাইপর্ব

news-image

২০১৯ বিশ্বকাপ খেলার সুযোগ হারালো দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ! তবে এখনও পুরোপুরি সুযোগ নষ্ট হয়নি। বিশ্বকাপের টিকিট পেতে এখন গেইল-স্যামুয়েলসের খেলতে হবে বাছাইপর্ব।
তবে বাছাই পর্বে শীর্ষ দুইয়ে না থাকলে একেবারে বিশ্বকাপ খেলার সুযোগ হারাবেন ক্যারিবীয়রা।

২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার ইংলিশদের বিপক্ষে জয়ের কোনো বিকল্প ছিল না ক্যারিবীয়দের। সে কথা মাথায় রেখেই ২০১৫ বিশ্বকাপের পর প্রথম ওয়ানডে দলে রাখা হয়েছিল ক্রিস গেইলকেও। একেবারে খারাপ খেলেননি ক্যারিবীয় ব্যাটিং দানব। ক্রিস ওকসের বলে আউট হওয়ার আগে মাত্র ২৭ বলে তিন ছয় আর ২ চারে ৩৭ রান করেন তিনি। তবে মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যর্থতায় নির্ধারিত ৪২ ওভারে ২০৪ রানের বেশি সংগ্রহ করতে পারেননি গেইল-স্যামুয়েলরা। যে রান ৩০.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। আর এই হারের মধ্যে দিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট হারালো ওয়েস্ট ইন্ডিজ। একই সঙ্গে শঙ্কায় পড়ে গেল তাদের বাছাইপর্ব উতরে বিশ্বকাপে অংশ নেওয়াও।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে