সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সার গোল উৎসবের দিনে মেসির ৪

news-image

স্পোর্টস ডেস্ক :লা লিগায় এক ম্যাচের ব্যবধানে আবারও হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে এইবারের ৬-১ গোলে জিতেছে বার্সেলোনা।

ম্যাচের শুরুতে কিছুটা এলোমেলো খেললেও ম্যাচের ২০তম মিনিটে মেসির সফল স্পটকিকে এগিয়ে যায় বার্সা। ডিফেন্ডার আলেক্স গালভেজ ডি-বক্সে নেলসন সেমেদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলে রেফারি। ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পাওলিনিয়ো।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান ৩-০ করেন দেনিস সুয়ারেজ। ডি-বক্সের মধ্যে ডান পায়ের শটে গোলটি করেন স্পেনের এই মিডফিল্ডার। ৪ মিনিট পর এইবারের স্প্যানিশ ফরোয়ার্ড এনরিচ ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরার আশা জাগান। তবে খানিক বাদেই তিন মিনিটের ব্যবধানে আরও দুবার বল জালে পাঠিয়ে জয় নিশ্চিত করে ফেলেন লিওনেল মেসি।

৫৯ মিনিটে বল পায়ে ডি-বক্সে ঢুকেই সামনে থাকা এক ডিফেন্ডারকে এক ঝটকায় বোকা বানিয়ে সোজাসুজি শটে গোলক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন তারকা। এরপর আর চমৎকার এক গোলে হ্যাটট্রিক পূরণ করেন তিনি। পাওলিনিয়োর সোজাসুজি পাস ধরে দারুণ ক্ষিপ্রতায় ডি-বক্সে ডুকে পড়েন, পিছনে থাকা দুইজনকে কোনোরকম সুযোগ না দিয়ে কোনাকুনি শটে বল জালে জড়ান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

ম্যাচের ৮৭ মিনিটে বদলি নামা আলেইশ ভিদালের কাটব্যাক পেয়ে নিজের চতুর্থ ও দলের শেষ গোলটি করেন মেসি। টানা পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা