,

দক্ষিণ আফ্রিকায় রুবেলের খেলা নিয়ে অনিশ্চয়তা

news-image

স্পোর্টস ডেস্ক : নিরাপত্তা ছাড়পত্র না পাওয়ায় দক্ষিণ আফ্রিকায় আসন্ন সফরে পেসার রুবেল হোসেনের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই ছাড়পত্র না পাওয়ায় সোমবার পর্যন্ত দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পাননি। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আশা প্রকাশ করেছেন দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

শনিবার দক্ষিণ আফ্রিকার উদ্যেশে ঢাকা থেকে উড়াল দেয় টাইগাররা। সেখানে পৌঁছে একদিন বিশ্রাম নিয়ে সোমবার শুরু করেছেন প্রস্তুতিও। রুবেলেরও দলের অন্য সদস্যদের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় যাওয়ার কথা ছিল। কিন্তু বিমান বন্দরে গেলে এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ তাকে নিতে নিতে অস্বীকার করে। কারণ দেখানো হয়েছে রুবেলের ব্যাপারে দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ নিরাপত্তা ছাড়পত্র দেয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে সম্প্রতি এই ছাড়পত্র নেওয়াটাকে বাধ্যতামূলক করা হয়েছে।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী এ বিষয়ে বলেন, আমি ক্রিকেট সাউথ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাতের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখার নিশ্চয়তা দিয়েছেন।
একই নামের অন্য একজন দেশটির কালো তালিকাভুক্ত থাকায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে বিসিবি সূত্রে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

চলতি সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। আগামী ২৮ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজ।

সূত্র : ক্রিকবাজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে