,

মঝোতা : একসঙ্গে দুই স্ত্রীকে রাখছেন আরাফাত সানি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় ক্রিকেট দলের ঘূর্ণি বোলার আরাফাত সানি এই বছরের শুরু থেকে নাসরিনকে নিয়ে ঘূর্ণি পাকে রয়েছেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সমঝোতা করে দুই স্ত্রীকেই রাখার সিদ্ধান্ত নিয়েছেন সানি।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই মর্মে একটি আপোষনামা দাখিল করে উভয়পক্ষ। এরপর বিচারক ওই মামলায় আরাফাত সানির জামিন স্থায়ী করেন।

আপোষনামায় বলা হয়, ‘২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহর ধার্যে আমরা বিবাহবন্ধনে আবদ্ধ হই। যা এখন বেড়ে ১০ লাখ টাকা হবে এবং অদ্য সোমবার পুনরায় বিবাহ রেজিস্ট্রি করে নিব। এছাড়া আমাদের মধ্যে ভুল বোঝাবুঝিতে সৃষ্ট মামলা প্রত্যাহার করে নিব এবং এখন থেকে একসঙ্গে সুখে-শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করবো। ‘

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে সানির বিরুদ্ধে গত ৫ জানুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা করেন নাসরিন সুলতানা। ওই মামলায় গত ২২ জানুয়ারি সানি গ্রেফতার হলে ওইদিন তার এক দিন রিমান্ড মঞ্জুর হয়।

মামলায় প্রায় ১ মাস ১৮দিন কারাভোগের পর গত ৯ মার্চ সানির জামিন মঞ্জুর করে আদালত। পরবর্তী সময়ে বাদি নাসরিন সুলতানা এ ক্রিকেটারের বিরুদ্ধে যৌতুক আইনে একটি এবং নারী নির্যাতন আইনে আরেকটি মামলা করেন। ওই মামলাগুলোর একটিতে সানির সঙ্গে তার মাকেও আসামি করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে