,

দেশের ফুটবলে ইতিহাসের জন্ম দিলো যুবারা

news-image

স্পোর্টস ডেস্ক :ভুটানের থিম্পুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ভারতকে ৪-৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।

অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে প্রথমার্ধে তিন গোল হজম করে বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধে ফিরেই জ্বলে ওঠে লাল-সবুজ জার্সির যুবারা। প্রথমে গুণে গুণে তিন গোল শোধ করা হয়। এরপর ম্যাচের যোগ করা সময়ে জাফর ইকবালের হেডে কাঙ্ক্ষিত জয়সূচক গোল।

বাংলাদেশের এই রূপকথার নায়ক উইঙ্গার জাফর ইকবাল। নিজে জোড়া গোল করেছে, করিয়েছে আরও একটি। ৫৫ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে গোলের খাতা খুলে ৩-১ করে জাফর। ৯১ মিনিটে জয়সূচক গোলটিও এসেছে তার হেড থেকে। মাঝের দুটি গোল রহমত মিয়া ও সুফিলের।

দেশের ফুটবলের ইতিহাসে যে কোনো পর্যায়ে প্রথমার্ধে ৩ গোল হজম করে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করার ঘটনা এর আগে আর কখনও ঘটেনি। এই প্রথম এমন ইতিহাসের জন্ম দিল অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে