,

সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবলে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়

news-image

ফুটবলে এমন স্মরণীয় দিন গত এক দশকেও এসেছিল কি না সন্দেহ। বরং তলানীতে নামতে নামতে বাংলাদেশের ফুটবল নিয়েই যেন আগ্রহ হারিয়ে ফেলেছে এ দেশের মানুষ। এমনই এক পরিস্থিতিতে দেশের ফুটবলের প্রতি আবারও নজর ফিরিয়ে আনতে সক্ষম হলেন অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা। অবিশ্বাস্য, অসাধারণ। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়েরদিনে এই প্রশংসা কমই বলা হবে। সাফ অনূর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে প্রথমে তিন গোলে পিছিয়ে থাকার পরও দারুণভাবে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ যুব দল। শক্তিশালী ভারতকে তারা হারিয়ে দিয়েছে ৪-৩ গোলে।

ভুটানের থিম্পুতে চলমান সাফ অনুর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে সোমবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারত। এই ম্যাচে বাংলাদেশ দল শুরু থেকে ছিল অনেকটা ব্যাকফুটে। ম্যাচের প্রথমার্ধেই খেয়ে বসে তিন গোল। এর পর দ্বিতীয়ার্ধে অন্য রূপে দেখা যায় লাল-সবুজের দলকে। বিরতির পর তারা শুধু তিন গোলই শোধ করেনি, শেষ পর্যন্ত জয়ের উল্লাসে মেতেও উঠে।

দেশের ফুটবলের ইতিহাসে যে কোনো পর্যায়ে প্রথমার্ধে ৩ গোল হজম করে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৪ গোল দিয়ে জয় নিয়ে মাঠ ত্যাগ করার ঘটনা এর আগে আর কখনও ঘটেনি। এই প্রথম এমন ইতিহাসের জন্ম দিল অনুর্ধ্ব-১৮ দলের ফুটবলাররা।

চাংলিমিথাং স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের জয়ে জোড়া গোল করেন জাফর আবদুল্লাহ। অন্য দুটি গোল মোহাম্মদ সুফিল ও রহমত মিয়া।

-জাগোনিউজ/এনটিভি

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে