,

রুনি দুই বছর ‘ড্রাইভিংয়ে’ নিষিদ্ধ

news-image

স্পোর্টস ডেস্ক : মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে শাস্তির মুখে পড়েছেন রুনি। ইংল্যান্ডের একটি আদালত সোমবার এভারটন ফরোয়ার্ডকে দুই বছরের জন্য ড্রাইভিংয়ে নিষিদ্ধ করা হয়।

৩১ বছর বয়সী রুনি সোমবার আদালতে হাজির হয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করেন। এরপর আগামী দুই বছর রুনি গাড়ি চালাতে পারবেন না বলে আদালত নির্দেশ দেয়।

একই ঘটনায় রুনিকে ১৭০ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়। পাশাপাশি বিনা পারিশ্রমিকে ১০০ ঘণ্টা সমাজ সেবামূলক কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়।

সেপ্টেম্বরের ১ তারিখে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় পুলিশ রুনিকে আটক করে। পরে আদালত থেকে জামিনে বের হন ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক।

গত মাসে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান রুনি। সোমবার স্টকপোর্ট ম্যাজিস্ট্রেট কোর্টে উপস্থিন হন এভারটন তারকা। সেখানেই তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কথা স্বীকার করেন। এর একদিন আগেই ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ০-৪ গোলে পরাজিত হয় রুনির এভারটন।

রুনির আইনজীবী বিবিসিকে জানান, তার ক্লায়েন্ট বিচারকের কাছে লিখিত চিঠিতে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য অনুতপ্ত বলে জানিয়েছেন। একইসঙ্গে এটির মাধ্যমে তিনি নিজেকে, পরিবার এবং সমর্থকদের কষ্ট দিয়েছেন বলে উল্লেখ করেন।

এভারটনের হয়েই ক্যারিয়ার শুরু করেন রুনি। এরপর ম্যানচেস্টার ইউনাইটেডে ১৩ বছর কাটিয়ে নতুন মৌসুম শুরুর আগে শৈশবের ক্লাব এভারটনে ফেরেন তিনি। লিভারপুলে জন্মগ্রহণকারী তিন সন্তানের জনক রুনি ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে