সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চোখের নিচে কালচে ভাব দূর করুন

news-image

লাইফস্টাইল ডেস্ক : চোখের নিচে কালচে ভাব আসার অনেক কারণ আছে। নারী-পুরুষ সবাই এই ডার্ক সার্কেল নিয়ে আতঙ্কে থাকে। মানসিক চাপ, ঘুমের অভাব, হরমোনের ভারসাম্যহীন অবস্থা কিংবা অস্বাস্থ্যকর জীবনযাপনে এমনটা হতেই পারে। এখানে ঘরের জিনিস দিয়ে ডার্ক সার্কেল হটাতে কয়েকটি কৌশল তুলে ধরা হলো—

টমেটো

এটি নিজ পুষ্টিগুণে ডার্ক সার্কেল তাড়ায়। সেই সঙ্গে ত্বককে আরো কোমল ও মসৃণ করে তোলে। এক টেবিল চামচ টমেটোর রসের সঙ্গে সমপরিমাণ লেবুর রস মেশাতে হবে। এবার এই মিশ্রণ ডার্ক সার্কেলে দিয়ে রাখতে হবে ১০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেললেই চলবে। এটি প্রতিদিনই ব্যবহার করা যাবে।

আলু

এক সপ্তাহে গভীর কালো দাগ মিলিয়ে দেওয়া সম্ভব আলুর ব্যবহারে। আলুর রস কোনো কিছুর সাহায্যে চোখের ওপর দিয়ে রাখতে হবে।

এ ক্ষেত্রে তুলা বা নরম কাপড় ব্যবহার করা যেতে পারে। মিনিট দশেক রাখলেই চলবে।

কোল্ড টি-ব্যাগ

এটাও কিন্তু দারুণ কার্যকর। পানিতে একটা ক্যামোমাইল কিংবা গ্রিন টি-ব্যাগ ভিজিয়ে নিতে হবে। তাতে বেশ কিছু লিকার বের হয়ে যাবে। এবার টি-ব্যাগটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করে ডার্ক সার্কেলে লাগাতে হবে। কিছুদিন পরীক্ষা চালালেই ভালো ফল মিলবে।

আলমন্ডের তেল

এই বাদামে ভিটামিন ‘ই’ থাকে পর্যাপ্ত। এর তেল ত্বকের যত্নে রীতিমতো বিশেষজ্ঞ। এক সপ্তাহেই কালো রেখা থেকে মুক্তি মিলবে, যদি আলমন্ড তেল ব্যবহার করা যায়। সামান্য পরিমাণ তেল আঙুলে নিয়ে ডার্ক সার্কেলে মেখে নিয়ে আলতো করে মেসেজ করতে হয়।

ঠাণ্ডা দুধ

ঠাণ্ডা দুধ দারুণ কাজে দেয়। কেবল ডার্ক সার্কেল দূর করে না, ত্বকও কোমল করে। এটি ব্যবহার করতে হয় আলুর রসের মতো করেই।

কমলা

এই ফলের রসও চোখের কালো দাগ দূর করতে পারে। কয়েক ফোঁটা কমলার রসে গ্লিসারিন মিশিয়ে চোখের নিচে মাখতে হবে। এতে কেবল ডার্ক সার্কেলই চলে যাবে না, চোখের নিচের ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

শসা

এর ব্যবহার সম্পর্কে মোটামুটি সবাই অবগত। শসা চিলতে করে কেটে দুই টুকরা দুই চোখের ওপর দিয়ে শুয়ে থাকতে হবে। তবে চোখে দেওয়ার আগে রেফ্রিজারেটরে রেখে ঠাণ্ডা করে নেওয়া ভালো।

হলুদের গুঁড়া

এটি অনেক ধরনের স্বাস্থ্যগুণে ভরা। সামান্য হলুদের গুঁড়ার সঙ্গে বাটার মিল্ক মেশাতে হবে দুই টেবিল চামচ। এই মিশ্রণ ডার্ক সার্কেলে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট ধরে। এরপর হালকা গরম পানিতে ধুয়ে ফেললেই হলো।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা