,

পেনাল্টি নিয়ে পিএসজিতে নেইমার-কাভানি দ্বন্দ্ব (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : লিগ ওয়ানে গতকাল লিঁওকে ২-০ গোলে হারিয়েছেন টানা ষষ্ঠ জয় তুলে পেয়েছে পিএসজি। তবে জয় ছাপিয়ে ম্যাচের মধ্যে বড় দৃষ্টিকটু দেখা গেছে ফ্রি কিক ও পেনাল্টি নিয়ে নেইমার-কাভানির মধ্যকার দ্বন্দ্ব।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে লিঁওর ডি-বক্সের বাইরে ফ্রি কিক পেয়েছিল পিএসজি। স্পট কিক নিতে এগিয়ে আসেন কাভানি, কিন্তু নেইমারের স্বদেশী দানি আলভেজ তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে নেইমারকে শট নিতে দেন। দুর্দান্ত শট নিলেও তখন বলটি আটকে দেন গোলরক্ষক লোপেস।

এরপর ৭৮ মিনিটে ডান প্রান্তে ফ্রি কিক নিলে ডি বক্সে এমবাপ্পেকে ফাউল করলেও পেনাল্টি পায় পিএসজি। এবার আগেই বল নিয়ে স্পটে দাঁড়িয়ে যান কাভানি। ভিডিওতে দেখা যায় শট নেওয়ার আগ মুহূর্তে কাভানির কাছে যান নেইমার। এসময় ব্রাজিলিয়ান তারকা শটটা নিজে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে বরাবরই পিএসজির পেনাল্টি নেওয়া কাভানি নেইমারকে সেই সুযোগ দেন। তাকে বুঝিয়ে দেন এই দায়িত্ব তিনি ছাড়ছেন না। চলে যাওয়ার সময় নেইমারের মনটা খারাপই দেখা গেছে। যদিও সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি কাভানি। তার বুলেটগতির শট আটকে দেন গোলরক্ষক।

ম্যাচ শেষে এ ব্যাপার কোচ উনাই এমেরিকের ব্যাখ্যা চান সাংবাদিকরা। এসময় তিনি বলেন, ম্যাচে যে দু’জন পেনাল্টি নেবেন তাদের একজন কাভানি এবং অন্যজন নেইমার। তারাই ঠিক করে নিক, কে পেনাল্টি নেবে। কারণ তারা দুজনই তো গোল করতে পারে। এরপরও যদি কোনো সমঝোতা না হয়, তখন আমি ঠিক করব, কে পেনাল্টি নেবে। ’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে