সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিতে ‘আপত্তিকর’ অবস্থায় তরুণ-তরুণী, মুচলেকায় মুক্ত

news-image

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) থেকে বহিরাগত দুই তরুণ-তরুণীকে ‘আপত্তিকর’ অবস্থায় আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ফোকলোর চত্বর থেকে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান।

পরে রাত ১২টার দিকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে প্রক্টর ও পুলিশ কেউ তাদের নাম-পরিচয় জানাননি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, “দায়িত্ব পাওয়ার পর থেকে ক্যাম্পাসে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে গতকাল রাতেও বের হই। এসময় দু’জন তরুণ-তরুণীকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। তারপর তাদেরকে পুলিশে দিই। ক্যাম্পাসে ৮০ ভাগ বহিরাগত রাতে আসে। রাতে এরা ঝোপঝাড়ে বসে থাকে। অপকর্ম করে। সবাই সহযোগিতা করলে এ ধরনের অভিযানের মাধ্যমে এগুলো দূর করা হবে। এতে ক্যাম্পাসে চুরি, ছিনতাই, মাদক কমবে। ”

এ বিষয়ে মতিহার থানার ওসি মেহেদি হাসান জানান, রাত ৯টার দিকে দুইজন তরুণ তরুণীকে পুলিশের কাছে তুলে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদেরকে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাদের থানায় এনে শর্তসাপেক্ষে ছেড়ে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা