,

ডাবল সেঞ্চুরিতে মাঠে আলো ছড়ালেন সেই এনামুল

news-image

স্পোর্টস ডেস্ক : বহুদিন ধরে আলোচনায় নেই এনামুল হক বিজয়। জাতীয় দলের হয়ে মাঠে তার আগ্রাসী ব্যাটিং মিস করেন টাইগার ভক্তরা।

অবশেষে প্রথম শ্রেণির ম্যাচে রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে আলোচনায় আসেন তিনি।

সোমবার রংপুরের বিপক্ষে ১৭২ রান নিয়ে চতুর্থ দিন শুরু করেন এনামুল। ফেরার আগ পর্যন্ত করেন ২১৬ রান। নতুন ঘরোয়া মৌসুমের প্রথম ডাবল সেঞ্চুরি এটিই।

এর আগে ২০১২ সালে ফতুল্লায় ঢাকা মেট্রোর বিপক্ষে ১৯৩ ছিল তার আগের সর্বোচ্চ। সেবার ডাবল সেঞ্চুরি থেকে ৭ রান দূরে এলবিডব্লিউ হয়েছিলেন পেসার তারেক আজিজের বলে।

এনামুল ব্যাটিংয়ে নেমেছিলেন দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে। সেদিন ৫৯ বলে স্পর্শ করেন হাফসেঞ্চুরি। তিন অংক ছুঁয়েছিলেন ১৫৮ বলে। দিন শেষ করেন ১০৫ রানে। এরপর বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয় মাত্র ৩৯ ওভার। এদিনও টিকে যান এনামুল। দিন শেষ করেন ১৭২ রান নিয়ে। অবশেষে চতুর্থ দিন সকালে পৌঁছে গেলেন কাঙ্ক্ষিত ঠিকানায়। ৩৩০ বলে ছুঁয়ে ফেলেন ডাবল সেঞ্চুরি।

শেষ পর্যন্ত ২১৬ রানে এলবিডব্লিউ হয়েছেন নাসির হোসেনের বলে। সাড়ে ৮ ঘণ্টায় ৩৫৬ বলের ইনিংসে চার ছিল ১৮টি, ছক্কা দুটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে